বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে বসতি মেলা। ৫-৭ অক্টোবর পর্যন্ত চলা তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেলায় অংশ নিচ্ছে দেশের পর্যটন শিল্পে শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস গ্রুপ। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী গোল্ডস্যান্ডস গ্রুপের প্যাভিলিয়ন পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান গোল্ডস্যান্ডস গ্রুপের প্যাভিলিয়নে গেলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এ সময় তিনি গোল্ডস্যান্ডস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহাদাৎ হোসেন বাহারের সঙ্গে পর্যটন শিল্প বিকাশের বিষয়ে কথা বলেন। পরিদর্শনকালে গোল্ডস্যান্ডস গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) তাজউদ্দিন পলাশসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্যাভিলিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গোল্ডস্যান্ডস গ্রুপের সিইও শাহাদাৎ হোসেন বাহার প্রতিষ্ঠানের চলমান বিভিন্ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। বিশেষ করে দেশের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলোতে আধুনিক ও আন্তর্জাতিক মানের হোটেল, পর্যটন অবকাঠামো এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টির বিষয়ে প্রতিষ্ঠানটির উদ্যোগ তুলে ধরেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী তার সঙ্গে থাকা সংশ্লিষ্ট মন্ত্রী ও টিমের সদস্যদের নিয়ে গোল্ডস্যান্ডস গ্রুপের কার্যক্রমের বিভিন্ন দিক ধৈর্যসহকারে শোনেন। দেশের পর্যটন শিল্পের সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ এবং এ খাতকে আরও বিকশিত করার বিষয়ে আলোচনা হয়। গোল্ডস্যান্ডস গ্রুপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর দেওয়া সহযোগিতার আশ্বাস দেশের পর্যটন শিল্পে বেসরকারি বিনিয়োগ আরও উৎসাহিত করবে এবং গোল্ডস্যান্ডস গ্রুপের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

